কুষ্টিয়ার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৭ জন আসামীকে গ্রেফতার করেছে। এসময় একটি এলজি, ৪টি ককটেল, ৪৫পিস ইয়াবা ও সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৭ থানায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আসামীসহ ৫৭ জনকে গ্রেপ্তার হয়েছে।

এর মধ্যে কুষ্টিয়া সদর থানায় ৭ জন, কুমারখালী থানায় ৫ জন, ভেড়ামারা থানায় ১১ জন, মিরপুর থানায় ১২ জন, দৌলতপুর থানায় ২১ জন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ