রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর দারুস সালাম মাজার রোডে ও শুক্রবার ভোর ৪টার দিকে রমনা থানাধীন মৎস্য ভবন এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্র জানায়, রাত ৩টার দিকে দারুস সালাম মাজার রোডে কোনো গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়েছিলেন অজ্ঞাত এক নারী (২০)। এ অবস্থায় স্থানীয় কয়েকজন ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গভীর রাতে মৎস্য ভবন এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি আহত হন। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমআর





