ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী- রাণীশংকৈল মহা সড়কের ভোলাপাড়া এলাকায় আজ নাইটকোচ- ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাত জন।

আহতদের রাণীশংকৈল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচ রাদিল এন্টারপ্রাইজ এর সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের আরোহী গুড় ব্যবসায়ী ইউনুস আলী (৪৫) ও ট্রাকের হেলপার আনোয়ার হোসেন (৩৫) স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাদের দুজনের বাড়ি রাজশাহীতে।

গুরুতর আহত ৭ জন কোচ যাত্রীকে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে তাদের কোন পরিচয় পাওয়া যায়নি।

এমএম