সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তাদেরকে পেন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
তাদেরকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরীর সবুজবাগ জামে মসজিদ থেকে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা আবদুল্লাহ আল মুনিম, আব্দুস সবুর, আহমদ আল মাসুদ, মির হোসেন, জয়নাল আবেদীন, সৈয়দ দিলওয়ার হোসেন জামিল, মাহবুব আহমদ, মুরশেদ আলম ও আহমদ হোসেনকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ।
এএইচ





