চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাশেদা বেগম (৩৬) এক মহিলা ইউপি সদস্য নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এই ইউপি সদস্য নিহত হন। নিহত রাশেদা বেগম লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত মহিলা ইউপি সদস্য।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, টমটমের যাত্রী ছিলেন রাশেদা বেগম। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়া এলাকায় শাহ আমিন পরিবহনের একটি বাসের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে টমটমটি উল্টে যায়।
এতে রাশেদা বেগমসহ গুরুতর আহত ৫ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদাকে মৃত ঘোষণা করেন।
ওএফ





