লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আন্তত৪জন। আহতদের উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভুল্লারহাট এলাকার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি মনজুর রহমান।
নিহতরা হলেন- কালীগঞ্জের হাজরানীয়া গ্রামের বাসিন্দা আব্দুর জব্বার (৬২) ও মরিফুল ইসলাম (১২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মনজুর রহমান বলেন, বুড়িমারী থেকে ছেড়ে আসা বাঁশবোঝাই একটি ট্রাক ভুল্লারহাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের চাপায় পথচারী জব্বার ও মরিফুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এআই





