রাহাত (৩৬) নামে জাতীয় পার্টির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলঘুমটির কাছে এ হত্যাকাণ্ড ঘটে।
রাহাত বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার তালোড়া প্রতিনিধি।

জানা গেছে, সন্ধ্যায় স্থানীয় মসজিদে নামাজ পড়ার পর তালোড়া বাজারের উদ্দেশ্যে বের হয় রাহাত। রেলঘুমটির কাছে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।স্থানীয়রা উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।  

রাহাতের ছোট ভাই তলোড়া প্রেসক্লাবের সভাপতি এসএম শাহীদ  জানান, পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন জানান, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ