২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নাটোরে মিছিল করেছে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার দুপুর ১২টার দিকে শহরের হাফরাস্তা এলাকা থেকে এ মিছিল বের হয়। মিছিলটি নাটোর-রাজশাহী মহাসড়ক হয়ে আলাইপুর এলাকায় গেলে পুলিশ বাধা দেয়।

এসময় তারা আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফিরে যায়। পরে সেখানে এক সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি নেতা এমদাদুল হক আল মামুন, মোর্শেদুল হক মোর্শেদ প্রমুখ।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেজন্যই মিছিল করতে দেওয়া হয়নি।

এআর