ময়মনসিংহে পুলিশ কর্মকর্তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। নিহত সাইফুল (২৮) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ছিলেন। তাকে হত্যা করেছে আরেক পুলিশ কনস্টেবল আলাউদ্দিন ও তার স্ত্রী তাসলিমা।
ময়মনসিংহের কোতয়ালি থানার উপ পরিদর্শক শিবিরুল ইসলাম দাবি করেন, পুলিশ কনস্টেবল আলাউদ্দিনের স্ত্রী তাসলিমার সঙ্গে নিহত সাইফুলের পরকীয়ার প্রেম ছিল। প্রেমে সাড়া দিয়ে সোমবার তিনি ঢাকা থেকে ময়মনসিংহে যান। তাসলিমা স্বামী নিয়ে শহরের কাচেরঝুলি মসজিদ রোড এলাকায় থাকত।
পরে কৌশলে তাকে হত্যা করে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মাইক্রোবাস যোগে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। দায়িত্ব পুলিশের সন্দেহ হলে শহরের টাউন হল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুইজনকেই কোতয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা, জেইউ, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম//জেইউ