'নারী শিক্ষার অগ্রদূত মহিয়সী নারী' বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে অনু্ষ্ঠিত হয়েছে র্যালী ও আলোচনা সভা ।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দর গ্রামের বিখ্যাত সাবরর পরিবারে জন্ম গ্রহন করেন এই মহিয়সী নারী এবং মৃত্যু বরন করেন ১৯৩২ সালের ৯ ডিসেম্বর।
দিনাজপুর জাতীয় মহিলা সংস্থা’র আয়োজনে মঙ্গলবার সকালে জাতীয় মহিলা সংস্থা চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
সংস্থার দিনাজপুর এর চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা, দিনাজপুর এর সদস্য ছবি সিনহা, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুলু আফসার, জাতীয় মহিলা সংস্থা, জেলা মাঠ সমন্বয়কারী কায়ছার আলী মন্ডল, খাদ্য প্রক্রিয়াজাত করন এর আকতার বানু ও প্রশিক্ষনার্থী জান্নাত আরাফা নূরী।
বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন এ দেশের নারী জাগরনের পথিকৃৎ। সেই সাথে তিনি ছিলেন একজন দার্শনিক, লেখিকা এবং সমাজ কর্মী। পুরুষতান্ত্রিক সমাজে নারী নির্যাতনের বিরুদ্ধে তুমুল লড়াই করেছেন তিনি। বাংলাদেশ তথা দক্ষিন এশিয়ার নারী মুক্তির ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান চির স্মরনীয় হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সেলিনা জামান, শহর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জেসমিন আরা, জাতীয় মহিলা সংস্থার জেলা কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হামিদ ও সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সকল ট্রেডের প্রশিক্ষনার্থীবৃন্দ।
ইআর/শাহী





