বরগুনার পাথরঘাটায় অবসর প্রাপ্ত বিজিবি সদস্য গোলাম মোস্তফা (৫০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে কৃষকরা ধান ক্ষেতে কাজ করত যান। সেখানে একটি লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেয়াজ জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।
লাশের গলায় এবং শরীরে কোপের চিহ্ন রয়েছে, মনে করা হচ্ছে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
এমকে





