রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ট্রাক চাপায়এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. হাবিবুল্লাহ (২৩)। তিনি একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

হাসপাতাল সূত্রের ভাষ্য, হাবিবুল্লাহ রিকশায় ছিলেন। রিকশাটিকে একটি ট্রাক চাপা দিলে গুরুতরভাবে আহত হন তিনি।

নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এমই