গাইবান্ধা সদরের আদর্শপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহেল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সোহেল শহরের ব্রিজ রোড এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

গাইবান্ধা সদর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঠিক কখন ওই যুবকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, রাতের শেষ ট্রেন সান্তাহার থেকে লালমনিরহাটগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেএইচ