কুষ্টিয়ার খোকসায় ভাদু (৩০) নামে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার জানিপুর ইউনিয়নের বসোয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, শনিবার রাতে কুষ্টিয়া-পাংশা সড়কের পাশে বসোয়া নামক স্থানে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে খোকসা থানায় নিয়ে আসে। পরে রোববার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ডাকাত ভাদুর নামে পাংশা থানার ওসি হত্যা, ঝিনাইদহ থানার এসআই মিরাজ হত্যা মামলাসহ বিভিন্ন থানায় প্রায় ৪০টি মামলা রয়েছে।

এমকে