মে দিবস উপলক্ষে শ্রমিক জনসমুদ্রে পরিনত হয়েছে প্রেস ক্লাব এলাকা। সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধনের মাধ্যমে মে দিবস পালন করছে।

আজ সকাল থেকেই বিভিন্ শ্রমিক সংগঠন জাতীয় প্রেস ক্লাব এলাকায় জড়ো হতে থাকে। খুব অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক শ্রমিকদের মাধ্যমে এলাকাটি জনসমুদ্রে পরিনত হয়। শ্রমিকদের বিভিন্ন দাবি উত্থাপন ও তাদের অধিকার আদায়ের লক্ষে তাদের আজকের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শ্রমিক নিরাপত্তা, কারখানায় শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিত, মালিকের স্বেচ্ছাচারিতা বন্ধ, শ্রমিক নির্যাতন বন্ধ, শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি জিানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

এমই