বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুব মহিলা লীগ।
লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শহরের উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়। পরে শহরের তমিজ মার্কেটের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিছিল ও সভায় উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা মহিলা লীগের সাবেক সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা, সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রেহানা মাহবুব, সহ-সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক রুনা আক্তার, সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার, যুগ্ম-আহ্বায়ক বিলকিস আক্তার, রামগতি উপজেলা সভাপতি নাছিমা রশিদ, সাধারণ সম্পাদক খালেদা বেগম, কমলনগর উপজেলা সভাপতি মমতাজ বেগম, রামগঞ্জ উপজেলা সভাপতি জেসমিন আক্তার, রায়পুর উপজেলা সভাপতি শারমিন আক্তার, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, রামগতি পৌর-সভাপতি জেবুন নাহার প্রমুখ।
জেআই





