রোববার থেকে অবিরাম ভারী বর্ষণে রংপুরে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে নগরীর অন্ত:ত ২০টি মহল্লা। শহরের নিচু এলাকায় হাঁটু থেকে কোমড় অবধি পানি জমে গেছে। এতে ডুবে গেছে অনেক রাস্তাঘাট। দূর্ভোগে পড়েছে নগরবাসী।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এখানে ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এখনও তা বিরামহীনভাবে ঝরছে।
অবিরাম বর্ষণের ফলে নগরীর শালবন, পুর্ব শালবন, বোতলা, হনুমানতলা, কামারপাড়া, সাগরপাড়া ও মুলাটোল এলাকায় বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় নগরজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
অন্যদিকে, এর ফলে নগরীর জীবনযাত্রায়ও নেমে এসেছে স্থবিরতা। খুব জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজ.বিডি.কম, জেআই





