গাজীপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসে (উত্তর ছায়াবীথি) পেট্রল বোমা মেরে ৫০টি মিটার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময় পেট্রল বোমা ছোড়া হয় বলে ধারণা করেছেন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রৌকশলী নূর মোহাম্মদ।
রাতে অফিসে কোনো লোক না থানায় বিষয়টি টের পাইনি। শুক্রবার সকালে অফিসে গিয়ে এ অবস্থা লক্ষ্য করা যায়।
নূর মোহাম্মদ বলেন, অফিসের বারান্দায় অকেজো অবস্থায় ৫০টি মিটার রাখা ছিলো। বারান্দায় বোমাটি বিস্ফোরিত হওয়ায় মিটারগুলো পুড়ে যায়।
কেএইচ





