কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও জেলা ছাত্রদল নেতা তফাজ্জল হোসেন ও নুর জালাল মন্টির মুক্তির দাবিতে সুনামগঞ্জে ছাত্র ধর্মঘট পালন করছে জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বুধবার বেলা ১১টার দিকে শহরের ট্রাফিক পয়েন্ট, কাজীর পয়েন্ট, স্টেশন রোড, পুরাতন বাসস্ট্যান্ডসহ ১২টি পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় কাজীর পয়েন্টে তারা ৫টি গাড়ি ভাঙচুর করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেআই