ময়মনসিংহ সদর উপজেলার ফুলবাড়িয়া বাইপাস মধ্যবাড়েরা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে এ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অন্যত্র শ্বাসরুদ্ধ করে হত্যা করে ওই ব্যক্তিকে সড়কের পাশে ফেলে রেখে যায়।
লাশটির হাত পা বাঁধা ছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ওএফ





