জাতীয়তা বাদী দল-বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত সম্মেলনে সবার মতামতের ভিত্তিতে সদর উপজেলার চেয়ারম্যান তৈমুর রহমান সভাপতি ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ও বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ছোট ভাই মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে গত বছর ১৯ মার্চ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতির দায়িত্ব পালন করেন। দলের মহা সচিব নির্বাচিত হওয়ার পর জেলা রাজনীতি থেকে তিনি সড়ে দাঁড়ান।

পারভেজ/জারিফ