পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়ার কোনো নির্দেশনা দেয়নি দিল্লি। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা খালেদা বেগম স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি কলকাতার বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ ভারত (পশ্চিমবঙ্গ) সীমান্ত সিল করা হয়েছে এই মর্মে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা যাচাই করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কুটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হয়।

এ সময় দিল্লি কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে তাদের (দিল্লির) কাছে কোনো নির্দেশনা নেই।

কেএ