রাজধানী ঢাকার মিরপুর-১ এর দিয়াবাড়িতে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। রোববার সন্ধ্যা ৭টা ১২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থয়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
এএস





