বিএনপি চেয়ারপার্সনকে ‘অবরুদ্ধ’ করা ও মহাসচিবসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে গাজীপুরে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি সভাপতি এ কে এম ফজলুল হক মিলন সাংবাদিকদের এ খবর জানান।

তিনি বলেন, ইস্তেমার মুসল্লিরা আজই বাড়ি ফিরে যাবে। হরতালের কারণে তাদের সমস্যা হবে না।

জেএ