বগুড়া শহরের ঠনঠনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র আকাশ (১১) ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সন্তানের খোঁজে পিতা মাতা এখন পাগল প্রায়।

জানা গেছে বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা আব্দুল খালেকের পুত্র ও ঠনঠনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র আকাশ (১১) গত মঙ্গলবার বিকেলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খুঁজাখুজির পর বুধবার বগুড়া সদর থানায় একটি জিডি করা হয়েছে। হারিয়ে যাওয়ার সময় আকাশের পরণে ছিল জিন্সর প্যান্ট সবুজ রঙ্গের গেঞ্জি।

এমবিএইচ