কুষ্টিয়ায় সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ১৫ লাখ টাকা হারিয়েছেন এক এনজিও কর্মকর্তা।
রোববার বেলা ১১টায় শহরের নবাব সিরাজউদ্দৌলা রোডে সোনালী ব্যংকের শাখায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কেএনবি এগ্রো ফুড লিমিটেড নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ইমারত হোসেন সকালে সোনালী ব্যাংকের নবাব সিরাজউদ্দৌলা রোড শাখায় ওই প্রতিষ্ঠানের হিসাব থেকে টাকা তুলতে যান।
তিনি ব্যাংক থেকে ১৫ লাখ টাকা উত্তোলন করে টাকার ব্যাগটি পায়ের কাছে রেখে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন। কথা শেষে তিনি দেখেন টাকার ব্যাগটি নেই।
ইমারত হোসেন দাবি করেন, টাকা চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ ইমরাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর