রংপুরের ৮ উপজেলায় চুরি ছিনতাইসহ বিভিন্ন মামলার ৬৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

রংপুরের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, গত দেড়মাস থেকে রংপুরে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ