বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে সরকারি কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভান্ডারিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দায়িত্বরত সহকারী অধ্যাপক ও উপজেলা প্রশাসনের সঙ্গে বিতর্কিত ঘটনার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রফেসর মো. আব্দুল মোতালেব, ড. গাজী হাসান কামাল, মো. আমীর হোসেন, সমিতির যুগ্ম মহাসচিব ইদ্রিস আলী ও সাংগঠনিক সচিব আতিকুর রহমান।

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষক লাঞ্চিত ও অপমানিত করার তীব্র নিন্দা ও শাস্তি দাবি করে ঘটনার সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

জেডআই