আজ মঙ্গলবার বিকালে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে এই দাবি জানায়। দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রতিনিধি দলে নেতৃত্ব দেন।
আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের জানান, তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচনে অনিয়মের কথা তুলে ধরেছেন। তবে সিইসি এ ব্যাপারে পরে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
নোমান জানান, উনি (সিইসি) বলেছেন আমি মিটিংয়ে আছি, পরে আলোচনা করবো।
নোমান বলেন, সিইসি বলেছেন ৩৪টি কেন্দ্রের নির্বাচন বাতিল করা হয়েছে। ছয় হাজারের মধ্যে মাত্র ৩৪টির বাতিল করা ‘হাস্যকর’।
বিএনপির এই নেতা বলেন, কেন্দ্র দখল ও কারচুপির এ নির্বাচন পুরোপুরি বাতিল না করলেও আংশিক বাতিলের দাবি জানিয়েছি আমরা।
এআইজে





