হাইকোর্টের রায় বাস্তবায়ন করে ধানমন্ডি মাঠ জনসাধারণের জন্য দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা।
শুক্রবার সকালে ধানমন্ডি খেলার মাঠের সামনে এক নাগরিক সমাবেশ বক্তারা এ দাবি জানান। ৫০টির বেশি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, আদালতের নির্দেশনা বরখেলাপ করে একটি মহল মাঠটি দখল করে রেখেছে। অবিলম্বে জনগণের মাঠ জনগণকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশে হানিফ সংকেত বলেন, আমরা ভূমি দস্যু দেখেছি। চর-নদী-জলাধার দখলদার দেখেছি। এখন নতুন করে শুরু হয়েছে মাঠ দখলদার। শিশু-কিশোরদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে ধানমন্ডি মাঠটি একটি মহল তাদের প্রয়োজনে দখল করে রেখেছে। সাধারণ মানুষের এই মাঠটি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান তিনি।
একটি ক্লাবের নামে ও শুধুমাত্র তাদের সদস্যদের জন্য মাঠটি ব্যবহৃত হতে পারে না দাবি করে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মো. আশরাফুল বলেন, শেখ জামাল ক্লাবের খেলোয়াড়রা এই মাঠের ওপর নির্ভরশীল নয়। তারা এই মাঠে খেলেও না। তাহলে কেন তারা শেখ জামালের নাম ব্যবহার করে এই মাঠ দখল করে রাখবে।
বাপার জাতীয় পরিষদ সদস্য ও আইএবির সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে ও বাপার যুগ্মসম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাপার প্রাক্তন সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সিইউএসর সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম,হানিফ সংকেত, আইএবির সভাপতি স্থপতি আবু সাঈদ এম আহমেদ, বিআইপির সভাপতি অধ্যাপক গোলাম রহমান, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, জাবেদ ওমর বেলিম ও মো. আশরাফুল, বাপার যুগ্মসম্পাদক স্থপতি সালমা এ শফি প্রমুখ।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
ধানমন্ডি মাঠ উন্মুক্ত করার দাবিতে সমাবেশ
হাইকোর্টের রায় বাস্তবায়ন করে ধানমন্ডি মাঠ জনসাধারণের জন্য দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা।শুক্রবার সকালে ধানমন্ডি খেলার মাঠের সামনে এক নাগরিক সমাবেশ





