রংপুরের পীরগাছায় সোমবার দুপুর ১টার দিকে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটর সাইকেল দুই আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার দুপুর ১ টার দিকে সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা রংপুরগামী মায়ের দোয়া যাত্রীবাহী বাসটি সুন্দরগঞ্জ-রংপুর সড়কের বকশির দির্ঘী নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়।

এ সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি দোকান ঘরে ঢুকে পড়ে। দুর্ঘটনা স্থল থেকে দোকানদার শরিফুলসহ মোটর সাইকেল ২ আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসে থাকা প্রায় ৩৫ যাত্রী আহত হয়।

ওএফ