সিলেটে গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুল হক জিলুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় মহানগর ছাত্রদল কর্মীরাই তাকে হত্যা করেছে বলে জিলুর সহকর্মীরা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা জিলু পাঠানটুলায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ঠান্ডাপানীয় পান করছিলেন। এসময় ৩টি মোটরসাইকেলে ৬ জন ক্যাডার এসে তাকে ধাওয়া করে। এতে জিলু পাশের একটি গলির ভেতর ঢুকে যায়। সেখানে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায় ক্যাডাররা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় রামদাসহ এক ক্যাডারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ আরেকজনকে আটক করে।
ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





