অছাত্র, বিবাহিত ও ছাত্রদল-ছাত্রশিবির যুক্ত, অযোগ্য, ফেসবুক এবং অসাংগঠনিক পকেট কমিটি বাতিলের দাবীতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের একাংশের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগের জি.এম সিরাজী মিজান ও সৌরভ চন্দ্র দাস গ্র“প এই মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে।

জেলা ছাত্রলীগের এই গ্র“পের সভাপতি জি.এম সিরাজী মিজান অভিযোগ করে বলেন কেন্দ্রীয় ছাত্রলীগ অর্থের বিনিময়ে গঠনতন্ত্রের বর্হিভূত ঠাকুরগাঁয়ে ছাত্রলীগের জেলা কমিটি গঠন করেছে। এই কমিটিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ছাত্রলীগ করার যোগ্যতা নেই। তিনি আরও বলেন ছাত্রদল ছাত্রশিবিরের সাথে যুক্ত যারা তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিতে অছাত্র বিবাহিতরা রয়েছেন। এর প্রতিবাদে তারা কর্মসূচী পালন করছেন।

উলে­খ্য অপরাংশের নেতৃত্ব দিচ্ছেন মাহবুব হোসেন রনি ও সানোয়ার পারভেজ পুলক।

মানব বন্ধন বিষয়ে সানোয়ার পারভেজ পুলক এর সঙ্গে কথা বললে তিনি বলেন কেন্দ্রীয় নেতারা থাকায় এই মুর্হূতে কোন মন্তব্য করেন নি।

এআই