জামায়াতের ডাকা ২দিনের হরতালের প্রথম দিন বুধবার খুলনায় মিছিল করেছে হরতাল সমর্থনকারীরা।
নগরীর বান্দরগাতি এলাকায় সকাল ৮টার দিকে একটি মিছিল বের করে হরতাল সমর্থনকারীরা।
পুলিশি নিরাপত্তার কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, বুধবার সকাল ৬টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফোরেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির আহ্বানে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
ফলে ব্যাটারি চালিত অটোরিকশা ছাড়া আর কোনো যানবাহন চলাচল করছে না। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এমকে





