গাইবান্ধার সুন্দরগঞ্জে শনিবার রাতে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে গাড়ি চাপায় আখতারুল ইসলাম (১৭) নামক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আঃ রশিদ ও মঞ্জুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীরা জানান, উপজেলার কদমতলা-খানাবাড়ি মিনি বিশ্বরোড সংলগ্ন মসজিদের সামনে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে পালানোর সময় চলন্ত এ্যাম্বুলেন্সের চাপায় ঘটনাস্থলেই আখতারুলের মৃত্যু হয়। সে মধ্যশাহাবাজ গ্রামের আজগর আলীর ছেলে।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ