বিএনপি-জামায়াতের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়াদের মধ্যে বিএনপি কর্মী ১১, শিবির ৭ ও জামায়াতের ৭ জন কর্মী রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, শুক্রবার মিরসরাই, জোরারগঞ্জ, সীতাকু-, সাতকানিয়া, হাটহাজারি ও লোহাগাড়া থানা এলাকায় আভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে চট্টগ্রাম জুড়ে পুলিশের অভিযান চলছে।
জেএ





