ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ঝিনুক আবাসিক হোটেল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ডলি (২৫) নামের এক নারীকে আটক করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় হোটেল মালিকের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আটক ডলি যশোরের মিলন হোসেনের মেয়ে।
ঝিনাইদহ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ জানান, নিয়মিত মামলায় তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেআই





