নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন সাজাপ্রাপ্ত আসামী ও ডিএসবির তালিকা ভুক্ত একজন সন্ত্রাসীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় ১০১ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শনিবার রাত থেকে গতকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, ৪৯জনের নামে নড়াইলের বিভিন্ন থানায় ও বিভিন্ন পুলিশ ফাড়িতে মামলা ও অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা থেকে জঙ্গি, মাদক, চুরি, ছিন্তায়কারীসহ বিভিন্ন প্রকার অপরাধিদের নির্মুল করার জন্য এ অভিযান চালানো হচ্ছে। তবে সাধারন কোন মানুষকে এ অভিযানে হয়রানি করা হচ্ছেনা। যাদের নামে মামল ও অভিযোগ রয়েছে শুধু মাত্র তাদেরকেই অভিযানে গ্রেপ্তার করা হবে।
উজ্জল/ এআই





