রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি প্যাভিলিয়নে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

 আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটের দিকে ফ্রুটিকার স্টলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দোকানটি ব্যাপক (স্টল) ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের অন ডিউটি অপারেটর নাজমা আকতার বলেন, আমরা সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাই। এরপর আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কজ করছে।

 

আগুন