গাজীপুরে বিএনপি-জামায়াতের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় জয়দেবপুর থানা এলাকা থেকে সাতজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে চারজন জামায়াত ও তিনজন বিএনপির কর্মী।
কেএইচ





