রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. জাফর আলী খান। নতুন নির্বাচন কমিশনারদের (ইসি) প্রথম এই পৌরসভার নির্বাচন।

নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৭৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২২৭ ভোট এবং ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ওমর আলী পেয়েছেন ১ হাজার ৭৯৮ ভোট।

গণনা শেষে এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নাজিম উদ্দিন।

এ সময় ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রার্থী, ভোটারসহ নির্বাচনী সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বেসরকারি ফলাফল অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন, ১-২-৩ ওয়ার্ডে আমেনা বেগম (১৫৫৫ ভোট), ৪-৫-৬ ওয়ার্ডে মোর্শেদা বেগম (১৫৯৫) ও ৭-৮-৯ ওয়ার্ডে চঞ্চলা চাকমা (১২৯২ ভোট) ।

এছাড়া, ১ নম্বর ওয়ার্ডে মো. হোসেন (৬৪১ ভোট), ২ নম্বর ওয়ার্ডে ওবায়দুল হক (৪৫৩ ভোট), ৩ নম্বর ওয়ার্ডে বাহার উদ্দিন (৩০৪ ভোট), ৪ নম্বর ওয়ার্ডে নুরুল আলম (৩৮০ ভোট),  ৫ নম্বর ওয়ার্ডে শহীদুল ইসলাম (৬৭৬ ভোট), ৬ নম্বর ওয়ার্ডে নাজিম উদ্দিন (৩৮০), ৭ নম্বর ওয়ার্ডে পারভেজ আলী (৪৮৮ ভোট), ৮ নম্বর ওয়ার্ডে উৎপল তালুকদার (৪৪০ ভোট) ও ৯ নম্বর ওয়ার্ডে নুরুল হক তালুকদার (৩৪৬ ভোট)।

এমবি