২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের সাথে যুক্ত হওয়া টানা হরতালের সমর্থনে রাজধানীর ফার্মগেট এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখা।

বৃহস্পতিবার সকাল ৮টায় ফার্মগেটের তেজগাঁও কলেজ সংলগ্ন ইন্দিরা রোডে এই মিছিল করে শিবির নেতাকর্মীরা। এসময় তারা রাস্তায় পিকেটিং এর চেষ্টাও চালায়।

মহানগরী উত্তরের স্কুল কার্যক্রম সম্পাদকের নেতৃত্বে মিছিলে তেজগাঁও কলেজ সভাপতি ও সেক্রেটারিসহ কলেজে অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইআর