রাজধানীর জিগাতলায় পাঁচতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত বাবুল মিয়া বললেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে আজ রাত ৮টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থলে উপস্থিত হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, জিগাতলার পাঁচতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।

এমবি