কুষ্টিয়ার দৌলতপুরে কাজ না করেই কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ২০১৩-২০১৪ অর্থবছরে স্থানীয় সংসদ সদস্যের কোটায় বিশেষ বরাদ্দ কাবিটা প্রকল্পের আওতায় ৯নং উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিণগাছি রাস্তা থেকে চন্দনা পাড়া গোরস্থান পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।

কিন্তু প্রকল্পের সভাপতি রিয়াজতুল্লা ও রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি জামিরুল হক বাবু প্রকল্পের কোনো কাজ না করে সমুদয় টাকা আত্মসাতৎ করেন।

এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ দিলে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রকল্প এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। তিনি প্রকল্প সভাপতিকে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর