ময়মনসিংহের তারাকান্দায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বিদেশ ফেরত এক যাত্রী ও প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নেত্রকোনার আটপাড়া উপজেলার ওমান ফেরত ও মোহাম্মদ শামসুদ্দিনের ছেলে কাওসার (২৬) এবং চট্টগ্রামের শাহীন (২৫)।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহাম্মদ জানান, ঢাকা থেকে কাওসারকে নিয়ে প্রাইভেট কারটি নেত্রকানোর আটপাড়ার দিকে যাচ্ছিল।
পথিমধ্যে জেলার কাশিগঞ্জ এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রীর মৃত্যু হয়।
তিনি জানান, এ ঘটনায় নিহত কাওসারের বাবা শামসুদ্দিন ও ভাই রিপনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





