নির্বাচন কমিশনের বেধে দেয়া সময়ে রাজধানীর প্রধান প্রধান সড়কের ব্যানার ফেস্টুন সরানো হলেও অলিগলিতে রয়ে গেছে।

দ্বিতীয় দফা সময় বাড়িয়ে রোববার(১৮ নভেম্বর) দিনগত মধ্যরাতের মধ্যে নির্বাচনী ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সকালে রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা যায়, এরই মধ্যে বিভিন্ন ভবন ও স্থাপনা থেকে তুলে ফেলা হয়েছে নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন। তবে এখনো অলিগলির অনেক দেয়াল ও ল্যাম্প পোস্টে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। 

এগুলো অপসারণে এরইমধ্যে কাজ শুরু করেছে সিটি করপোরেশন। এছাড়াও গণপরিবহনের পেছনে লাগানো পোস্টারগুলোর অধিকাংশই অপসারণ করা হয়নি। এদিকে বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

এসএম