চট্টগ্রামের সীতাকুণ্ডে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- বাসযাত্রী পলিমা গাঢ় (৩০) ও সমলাল চন্দ্র পাল (৪০)।

নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার বড়মনগড়া গ্রামের বাসিন্দা পলিমা স্বামীর সঙ্গে সীতাকুণ্ডের কুমিরায় থাকতেন। সমলাল পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সালেহ আহমদ পাঠান জানান, চট্টগ্রাম শহরমুখী ৭ নম্বর রুটের একটি মিনিবাসকে পেছন থেকে পণ্যবোঝাই ট্রাকটি ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের পেছনের আসনের যাত্রী পলিমা ও ট্রাকে থাকা সমলাল ঘটনাস্থলে নিহত হয় বলে জানান তিনি।

এমবি