মানিকছড়িতে স্কুল শিক্ষককে হত্যার বিচার ও সন্ত্রাস চাঁদাবাজ বন্ধে মঙ্গলবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি।
সোমবার দুপুরে খাগড়াছড়ির মুক্তমঞ্চে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছে প্রতিরোধ কমিটির আহ্বায়ক পৌর মেয়র রফিকুল আলম। এছাড়াও ৭দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিঁয়ারি দেওয়া হয়।
এসময় সংগঠনটির সদস্য সচিব এসএম শফি, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে একই দাবিতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেআই





