চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী একটি কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেল স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি আখাউড়া রেলওয়ে জংশনে লাইনচ্যুত হয়। এরপর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য কাজ করছে বলে জানান তিনি।

এমকে