বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দালিলিক প্রমাণাদি ও বইপত্র নিয়ে যেকোনো যুক্তিতর্কে অংশগ্রহণ করুন।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আয়োজিত মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এক বিশেষ বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন,'আমি মন্ত্রিসভার একজন সদস্য এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে বলছি,আপনাদের কাছে দালিলিক বই পত্রসহ কোনো প্রমাণাদি থাকলে,আপনাদের সঙ্গে যুত্তিতর্কে অংশগ্রহণ করবো। আপনারা সেগুলো নিয়ে যেকোনো টিভি চ্যানেল বা যে কোনো স্থানে যে কোনো দিন আসতে পারেন। আশা করি,আপনারা আসবেন।'
কামরুল ইসলাম বলেন,আজকে মিথ্যাচার শুরু হয়ে গেছে। মুজিব নগর সরকার ও বঙ্গবন্ধুকে নিয়ে একজন নাবালক ছেলে মিথ্যাচার শুরু করেছে। যে কিনা মুক্তিযুদ্ধই দেখেনি। আর তার কথায় সমর্থন দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খাদ্যমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস করছে। তারা তথ্য সন্ত্রাস চালাচ্ছে। মুজিব নগর সরকারের অধীনে জিয়াসহ অন্যান্য সেক্টর কমান্ডাররা ৪০০ টাকা বেতনে চাকরি করেছেন। পাকিস্তানে আইএসআইয়ের সঙ্গে যোগসাজস থাকায় জিয়াকে সেক্টর কমান্ডার থেকে দু-বার ছ্যাক করা হয়েছিল।
সভায় মুজিব নগর দিবস উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে,১৭ এপ্রিল সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,সাড়ে ৭টায় জাতীয় চার নেতার কবরে ফাতেহা পাঠ,বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভা।
মহানগর আওযামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্থিত সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া,যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন,সাগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ,সাঈদ খোকন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ,দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]